• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:১৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। তবে ৪৯টি কলেজ থেকে কেউ পাস করেনি। এই ৪৯ কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯০ জন।

এসব কলেজের মধ্যে নীলফামারীর ১২টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, দিনাজপুরের ৬টি, লালমনিরহাটের ৬টি, রংপুরের ৩টি, গাইবান্ধার ২টি ও পঞ্চগড় জেলার ২টি। ২০২৫ সালের ফলাফলে শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ৪৩টি। এবার ৬টি কলেজ বেড়েছে।

৩১ অক্টোবর শনিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন এই ফলাফল নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। ২০২৫ সালে এখানে পাসের হার ছিল ৫৭.৪৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন।

যা ২০২৫ সালে পেয়েছিল ৬ হাজার ২৬০ জন। অর্থাৎ জিপিএ ৫ কমেছে ৩ হাজার ৩০৭ জন।

এ ছাড়া জিপিএ ৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যাও। দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন।

আরও পড়ুন

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭ শতাংশ

এরমধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ এবং ছাত্রী পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৪২ জন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮