ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের স্বীকৃতিস্বরূপ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশনস (CEQ) সার্টিফিকেট অ্যাওয়ার্ড - ২০২৬।
৮ নভেম্বর রোববার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ২টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস এন্ড অ্যাসেসমেন্ট-এর কান্ট্রিলিড সারোওয়াত মাসুদা রেজা।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের চেষ্টা, অধ্যবসায় ও সাফল্যকে উদ্যাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে শিক্ষাবিদ, বিশিষ্ট অতিথি, শিক্ষার্থী, অভিভাবক এবং সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যের পর ছিলো শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। সফল শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশাপাশি VERBI এবং Beyond the Syllabus-এর সফল শিক্ষার্থীদের মধ্যেও সনদ বিতরণ করা হয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষাশিক্ষায় উৎসাহিত করে তাদের অর্জনকে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।
শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি, সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন—এই প্রত্যয়কে সামনে রেখেই আয়োজিত হয়েছে এবারের সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available