• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৮:১৪ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ!

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:০৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ!
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চীনে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১৬ নভেম্বর সোমবার এক বার্তায় এই সুখবর জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

বার্তায় জানানো হয়, এই বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন।

আরও পড়ুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ, সভা আগামীকাল

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে : www.campuschina.org

আরও পড়ুন

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি

আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ