অনলাইন ডেস্ক: আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ নভেম্বর সোমবার রাত ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের বিষয়ে সভায় আলোচনা হয়।
এর আগে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available