• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার উদযাপন

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৩:০১

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার উদযাপন

ডেস্ক রিপোর্ট: নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’-এর চূড়ান্ত আয়োজন।

২১ নভেম্বর শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে ব্র্যাকের দুটি ক্লাস্টারের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই প্রক্রিয়া শেষে ৫৮ জন প্রতিভাবান শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

আরও পড়ুন

উপবৃত্তি নিয়ে সুখবর

ব্র্যাক নেক্সটজেন মূলত ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গড়ে তোলা একটি বিশেষ উদ্যোগ। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের আগ্রহ, দক্ষতা ও সম্ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য। এর মাধ্যমে আত্মবিশ্বাস, যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সৃজনশীল সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা হচ্ছে।

চারটি বিভাগে এবারের আয়োজন সাজানো হয়। নৃত্যের জন্য ‘মুভ’, সংগীতের জন্য ‘ভয়েস’, চিত্রশিল্পের জন্য ‘ক্যানভাস’ এবং সামাজিক উদ্ভাবনের জন্য ‘সলভ’ বিভাগে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।

বিদ্যালয় পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত ৫৮ জন শিক্ষার্থী তিন দিনব্যাপী মেন্টরিং প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। সেখানে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা, হাতে-কলমে অনুশীলন ও গঠনমূলক মতামতের মাধ্যমে নিজেদের দক্ষতা শাণিত করে তারা। পরে চূড়ান্ত আয়োজনে নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রকর্ম প্রদর্শনী এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী

‘সলভ’ বিভাগে বিদ্যালয়, পরিবার ও সমাজের বিভিন্ন বাস্তব সমস্যা চিহ্নিত করে সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরে শিক্ষার্থীরা। ‘ক্যানভাস’ বিভাগে চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে নিজেদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভাবনা। অন্যদিকে, ‘মুভ’ ও ‘ভয়েস’ বিভাগে নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রাখে তারা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ধ্রুপদি ও নজরুল নৃত্য এবং ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে সংগীতনাট্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এ ছাড়া উপস্থিত ছিলেন আড়ংয়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর হোসেন, ব্র্যাকের প্রধান জনবল ও সংস্কৃতি কর্মকর্তা মৌটুসী কবীর, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সামাজিক উদ্যোগ বিভাগের প্রধান নিভিন রেজা।

অনুষ্ঠানে মৌটুসী কবীর বলেন, ‘বাংলাদেশের চারপাশে যখন এত নেতিবাচক খবর দেখি, তখন আপনাদের প্রতিভা, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা দেখে মনে হয়েছে, আপনারাই সেই শক্তি, যারা এই বাংলাদেশকে বদলে দিতে পারবেন। আপনাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন

সারাদেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার

সাফি রহমান খান বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে এই অভিজ্ঞতা ও শেখাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেবে বলে তারা আশা করছেন। আগামী বছর ব্র্যাক নেক্সটজেন আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ব্র্যাকের ১২টি বিদ্যালয়ের আরও বেশি শিক্ষার্থীকে যুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে দেশের অন্য শিক্ষার্থীদের কাছেও এ উদ্যোগ পৌঁছে দিতে চান তারা।

নিভিন রেজা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা চিহ্নিত করা, স্বীকৃতি দেওয়া, বিকশিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য। একই সঙ্গে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে, নিজেদের সৃজনশীল কাজ তুলে ধরতে এবং একসঙ্গে শেখার সুযোগ পাবে।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ সালেহ বলেন, ‘আজকের চিত্রকর্ম, উদ্ভাবনী ধারণা ও পরিবেশনাগুলোতে তোমাদের ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা স্পষ্ট হয়েছে। তোমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমাদের কাজ হলো সেই দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া।’

আরও পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আয়োজকদের মতে, ব্র্যাক নেক্সটজেনের লক্ষ্য কেবল বার্ষিক প্রতিযোগিতার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে দীর্ঘমেয়াদি সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরি করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে ‘ব্র্যাক নেক্সটজেন ফেলো’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আওতায় নিয়মিত দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি সামাজিক উদ্ভাবন বিভাগে শিক্ষার্থীদের সম্ভাবনাময় ধারণাগুলো বাস্তবে পরীক্ষামূলকভাবে প্রয়োগের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে। দীর্ঘমেয়াদে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়ে বিদ্যালয় পর্যায়ে সহপাঠীদের প্রতিভা বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা করছে ব্র্যাক।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১