• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২৩:২৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

স্নাতক পাস ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নয়

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৩৭

স্নাতক পাস ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নয়
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এসব কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

২৩ নভেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়।

ঢাকাসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে এ নির্দেশনা কার্যকর হবে।

আরও পড়ুন

সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব: মাহদী আমিন

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার সংশোধিত বিধান অনুসারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গভর্নিং বডির সভাপতি মনোনয়ন
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে।

প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারবেন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

আরও পড়ুন

১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির সভাপতি
ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।

নারী প্রতিনিধি বাধ্যতামূলক
পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।

এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এসএসসিতে সেরা দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫


মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৬