অনলাইন ডেস্ক: সারাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
২৪ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এ কর্মসূচিতে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।
প্রতিষ্ঠান থেকে তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। আর উপদেষ্টা কমিটির সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে।
আবেদন নিয়ম:
সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপবৃত্তি-সংক্রান্ত সমস্যায় mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available