অনলাইন ডেস্ক: অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জেলার এই কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
২৯ নভেম্বর রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীরা মাদারীপুরের রাজৈর উপজেলার 'সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে' পরীক্ষায় অংশ নেবেন। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের 'আলফাডাঙ্গা সরকারি কলেজে'।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের জন্য মাদারীপুরের 'সরকারি রাজৈর কলেজ' এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের জন্য 'শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়' নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available