• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০২:৪৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি

২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫১:২৭

এবার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি
অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, মুম্বাইয়ের কয়েকটি স্কুল এবং মেয়রের দপ্তরেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার ইমেইলে এসব হুমকি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, বৃহন্মুম্বই পৌরসভার কার্যালয়ে আসা ওই ইমেইলে হুমকির বিষয়টি উঠে আসে। ‘স্মিথ জনসন’ নামের একটি ইমেইল ঠিকানা থেকে পাঞ্জাবি ভাষায় বার্তাটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কেউ এসব হুমকির দায় স্বীকার করেনি।

এর আগে মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে সালমান খানকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ছিল বলে জানা যায়। তবে কড়া নিরাপত্তার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এ ছাড়া অমিতাভ বচ্চন ও রণবীর কাপুরের বাড়িতে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি চালানোর তথ্যও সামনে আসে।

সর্বশেষ হুমকির ইমেইল পাওয়ার পর সতর্ক হয়েছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, ইমেইলে উল্লেখ করা স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এসব স্থানে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক তৎপরতা নজরে পড়েনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪