• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৭:০৫ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৫:০০

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে হামলার সময় তিনি গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এবার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি

সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩০:৫৩

খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:১৮


দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:১১:৪৯