বিনোদন ডেস্ক: বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্য দিয়ে সময়কে থমকে দেওয়ার নাম জয়া আহসান! গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী আভায় আবারও ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন এই অভিনেত্রী। নতুন ফটোশুটে তার নজরকাড়া উপস্থিতি যেন চোখ ফেরানোই কঠিন করে তুলেছে!
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সৌন্দর্য ও নিজস্ব ফ্যাশন-ভাবনার কারণেও বরাবরই আলোচনায় থাকেন তিনি। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলতে দেখা না গেলও, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে প্রায়ই ভক্তদের চমকে দেন জয়া। এবার গোলাপি রঙের ছোঁয়ায় নতুন রূপে ধরা দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি শেয়ার করা ছবিগুলোতে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুল আর মায়াবী সাজে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে- বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। আর তাতেই ছবিগুলো পেয়েছে আলাদা মাত্রা। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ তার এই মজার ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের।
এদিকে ছবিগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’সব মিলিয়ে গোলাপি পোশাকে জয়ার এই নতুন ফটোশুট ভক্তদের নজর কেড়েছে। তবে শুধু পোশাক নয়, তার চিরচেনা অভিব্যক্তি আর স্বতন্ত্র উপস্থিতিই যেন ছবিগুলোতে বাড়তি আকর্ষণ যোগ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available