• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০৬:১৮ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে স্টুডিও পরিচালনা বা কোনো বিনিয়োগ করবো না: সালমান মুক্তাদির

৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০৪:৫৩

বাংলাদেশে স্টুডিও পরিচালনা বা কোনো বিনিয়োগ করবো না: সালমান মুক্তাদির
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:  ব্যক্তিগত জীবনের সংকট, স্টুডিও ভাঙচুরের ঘটনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদির। স্ত্রী ও সন্তানকে নিয়ে কঠিন সময় পার করার কথা জানিয়ে তিনি নিজের ক্ষতি, মানসিক চাপ এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর বাংলাদেশে স্টুডিও পরিচালনা বা নতুন করে কোনো বিনিয়োগ করবেন না।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পাওয়া এই ছবিটির বিশেষ প্রদর্শনী গত শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সালমান।

দেশের বর্তমান পরিস্থিতি বা সরকারের প্রতি কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, সরকারকে কিছু বলার সুযোগ তাঁকে দেওয়া হয়নি। তিনি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার ও আন্তরিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। তাই তাঁর মনে হয়, তাঁর কথা শোনার মতো কোনো পরিবেশ বা সুযোগ নেই।

আরও পড়ুন

মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’

এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিক হিসেবে তাঁরা কেবল এর অভিজ্ঞতা নিতে পারেন, কিন্তু এ বিষয়ে মন্তব্য করে কোনো পার্থক্য তৈরি হয় না।

নিজের ব্যক্তিগত জীবন ও কঠিন সময় প্রসঙ্গে সালমান বলেন, বর্তমানে তাঁরা খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং একটি বড় বিপদ অতিক্রম করার চেষ্টা করছেন। নিজের কষ্ট ও ক্ষতির কথা স্বীকার করলেও তিনি এতে ভেঙে পড়তে নারাজ।

তাঁর মতে, জীবনে ভালো কিছু পাওয়ার যেমন প্রত্যাশা থাকে, তেমনি খারাপ সময়ের জন্যও প্রস্তুত থাকতে হয়। প্রতিকূল পরিস্থিতি এলে অভিযোগ না করে তা অতিক্রম করার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন

সাহসী দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই কৃতি স্যাননের

সালমানকে ঘিরে বিভিন্ন ঘটনায় তাঁর শ্বশুরের নাম উঠে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনা ঘটে যাওয়ার পর তা নিয়ে কারো কাছে ব্যাখ্যা চাওয়ার বা কথা বলার সুযোগ তিনি পাননি। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো বলেছি, আমি দোষী। কিন্তু যারা আমাকে দোষ দিচ্ছেন, তারা সামনে বসে কথা বললে তো সমাধান করা যেত। তা না করে প্রমাণ ছাড়াই শুধু অভিযোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

এ ধরনের ভিত্তিহীন অভিযোগ মানুষের ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্যারিয়ারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিজের মানসিক শক্তির কারণে তিনি পরিস্থিতি সামাল দিতে পারলেও সবার পক্ষে তা সম্ভব হয় না উল্লেখ করে তিনি দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন। জনপ্রিয়তার ইতিবাচক দিকগুলোর পাশাপাশি নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতাও থাকতে হবে বলে মনে করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এদিকে স্টুডিও ভাঙচুরের পর দেশত্যাগ এবং দেশে কাজ করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সালমান স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কখনোই দেশে থাকার পরিকল্পনা ছিল না। স্টুডিও ভাঙচুরের ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, বাংলাদেশে আর স্টুডিও চালিয়ে যাবেন না এবং দেশটিতে নতুন করে কোনো বিনিয়োগও করবেন না।

আরও পড়ুন

মোটা হলে নিজেকে কুৎসিত না ভেবে ভাগ্যবান ভাবুন: ফারিয়া শাহরিন

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:২০


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২