• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৭:০০ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী

৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী

বিনোদন ডেস্ক: ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে এবার যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। দীর্ঘ ২৭ বছরের অভিনয় ক্যারিয়ারে দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। এবার তার নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যেতে পারে পাকিস্তানের এই অভিনেত্রীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইতোমধ্যে কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর নাম সামনে আসে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে শেষ পর্যন্ত তাদের কাউকে নয়, কিনজা হাশমীকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আপাতত নতুন নায়িকার পরিচয় প্রকাশ করতে চাইছে না। বরং জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের বিপরীতে নতুন মুখকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন

বিনা টিকিটে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, দেখবেন যেভাবে

আর এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। পোস্টারে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। তবে আড়ালে রাখা হয়েছে তার মুখ। ফলে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের বাইরে মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার। এবার শাকিবের বিপরীতে বাংলাদেশের সিনেমায় অভিষেক হলে তা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন

জামিন পাওয়ার দিনই দুই শব্দের ফেসবুক পোস্টে নতুন বিতর্কে পরীমনি

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৪১