• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মিডিয়া আপনাকে হিরোইনও বানাতে পারে, জিরোইনও বানাতে পারে- পরীমনিকে হিরো আলম

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৯:৫৩

মিডিয়া আপনাকে হিরোইনও বানাতে পারে, জিরোইনও বানাতে পারে- পরীমনিকে হিরো আলম

বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে বাংলা সিনেমার চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার রেশ যেন কাটছেই না। শোবিজ অঙ্গন থেকে শুরু করে চারদিকে চলছে এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা।

এবার এই ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। পাশাপাশি তিনি এই অভিনেত্রীকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।

৯ নভেম্বর সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধনী বা সমাপনী আয়োজনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!

হিরো আলম বলেন, আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি। আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি আরও বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।

উল্লেখ্য, পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ তোলপাড় চলছে।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:২১


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩