• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৭:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

অবশেষে জল্পনার অবসান, পারশার জীবনসঙ্গী ব্লগার আসাদ নূর-ই

১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৪৬

অবশেষে জল্পনার অবসান, পারশার জীবনসঙ্গী ব্লগার আসাদ নূর-ই
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: কয়েক দিনের জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এলো সম্পর্কের সত্যতা। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর জীবনসঙ্গী কে, তা নিয়ে চলছিল নানা আলোচনা। এবার সেই রহস্যের অবসান ঘটালেন ব্লগার আসাদ নূর নিজেই।

আজ মঙ্গলবার ইউটিউব লাইভে এসে পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন তিনি। এমনকি বিয়ের প্রমাণ হিসেবে লাইভে দেখান নিজের বিয়েতে পরা পাঞ্জাবি এবং পূর্ণীর বিয়ের শাড়িও। তবে এই বিয়েকে ঘিরে এতদিন যে রহস্য তৈরি হয়েছিল, সেটিও ছিল পরিকল্পিত।

আসাদ নূর জানান, মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বুঝতেই বিভিন্ন ছবিতে পোশাকের মিলসহ নানা ইঙ্গিত রেখেছিলেন তারা। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহলে বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সম্পর্ক ও বিয়ে নিয়ে সমাজের প্রচলিত ট্যাবু এবং সংস্কারকে প্রশ্নবিদ্ধ করাও ছিল তাদের উদ্দেশ্য।

আরও পড়ুন

মিডিয়া আপনাকে হিরোইনও বানাতে পারে, জিরোইনও বানাতে পারে- পরীমনিকে হিরো আলম

প্রতিটি বিষয় নিয়ে তিনি স্পষ্ট জবাব দিয়েছেন। বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি বলে দাবি করেন তিনি।

লাইভে পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ। তাঁর ভাষ্যমতে, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই গান ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। পারশার পেশাগত জীবন, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা নানা আলোচনারও জবাব দেন আসাদ। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে তারা কাজ করেন না এবং কোনো দলের কাছ থেকেই অর্থ বা অনুদান নেননি বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে এআই (AI) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারেরও তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি নারীর ব্যক্তিগত সম্মান ও মর্যাদা রক্ষার আহ্বান জানান এই ব্লগার।

আরও পড়ুন

দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে আলোচনা চলছে। শুরুতে বরের পরিচয় গোপন রেখে বিয়ের খবর প্রকাশ এবং পরে আসাদ নূরের স্বীকারোক্তি—সব মিলিয়ে অন্তর্জাল ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন এই দম্পতি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১৩




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০