• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫১:৫৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!

১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:৩৩

মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। তবে নতুন মৌসুমে থাকছেন না পুরোনো বিচারকরা! এমনই গুঞ্জন উঠেছে টেলিপাড়ায়।

পাঁচ বছরের দীর্ঘ বিরতি শেষে অনুষ্ঠানটি আবারও ছোটপর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবার কি বিচারকের আসনে দেখা যাবে নতুন মুখ? নাকি শেষ পর্যন্ত ফিরবেন পুরোনো সদস্যরাই?

ইতোমধ্যে অনুষ্ঠানটির নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সব বয়সের কমেডি শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। অডিশন শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল লড়াই।

আরও পড়ুন

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতা-উপমুখ্যমন্ত্রী পবনের

একসময় মীরের সঞ্চালনায় ‘মিরাক্কেল’ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপিতেও ছিল শক্ত অবস্থান। এই মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কমেডি শিল্পীরা। তবে গত পাঁচ বছর ধরে পর্দায় অনুপস্থিত ছিল অনুষ্ঠানটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে নতুন মৌসুমের প্রচার ঝলক। পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় ফিরতে পারে ‘মিরাক্কেল’। তবে শোনা যাচ্ছে, এবারের আয়োজনে পুরোনো বিচারকদের দেখা না-ও মিলতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরান বন্দ্যোপাধ্যায়সহ আগের বিচারকদের ফিরিয়ে আনার বিষয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি পুরোনো সদস্য ও মেন্টরদের যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

এখন দেখার বিষয়, পাঁচ বছর পর ‘মিরাক্কেল’-এর প্রত্যাবর্তনে কারা থাকছেন মঞ্চে, আর কতটা নতুন চমক নিয়ে হাজির হয় এই আয়োজন।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের গল্প ও গান নিয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:৩৩