• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৬:২২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:২৮

পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?

বিনোদন ডেস্ক: জেমস বন্ডের চরিত্রে এবার কি দেখা যাবে বলিউডের কোনো অভিনেতাকে? আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম। হলিউডের জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রেকে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। ।

পর্দায় হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল, শারীরিক গঠন ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা-সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চান অনেক ভক্ত। যদিও এখন পর্যন্ত বন্ডের চরিত্রে তার অভিনয়ের কোনো আনুষ্ঠানিক খবর নেই, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা বাড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ফিল্ম গালায় অংশ নেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাকে। অনুষ্ঠানে তাদের একসঙ্গে ছবি তোলার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

এই আলোচনার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে তার সঙ্গে হৃতিকের একই অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে সম্ভাবনার কথা উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হৃতিককে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ মনে করছেন, ডেনিস ভিলনভের পরিচালনায় হৃতিককে ০০৭ চরিত্রে দেখা গেলে তা দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।

তবে হৃতিক ও ডেনিস ভিলনভের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই চরিত্রে হৃতিকের অভিনয়ের সম্ভাবনা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণ, অনন্ত জলিলের আবেগঘন বার্তা

সব মিলিয়ে আপাতত ভক্তদের কল্পনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে বিষয়টি। তবে সত্যিই যদি জেমস বন্ডের চরিত্রে কোনো বলিউড অভিনেতাকে দেখা যায়, তাহলে সেই তালিকায় হৃতিক রোশনের নাম যে আলোচনায় থাকবে, তা বলাই যায়।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০






পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:২৮