• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫২:২১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?

১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২

বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?

বিনোদন ডেস্ক: বাগদান সারলেন ‘দিলবার’খ্যাত ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি। তার হবু বর অন্য কেউ নন, প্রেমিক যশ ভানুশালি।

১৩ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে হবু স্বামীর সঙ্গে তোলা বাগদানের রোমান্টিক মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে সুখবরটি জানান এই শিল্পী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, যশকে জড়িয়ে ধরে বাগদানের আংটি দেখাচ্ছেন ধ্বনি। অন্য একটি ছবিতে গায়িকাকে চুমু খাচ্ছেন যশ। সব কটি ছবিতে এ জুটিকে উচ্ছ্বসিত দেখা যায়। এসব ছবির ক্যাপশনে ধ্বনি ভানুশালি লেখেন—“আমি আমার জীবনের কাপকেক খুঁজে পেয়েছি। আমি তাকে ‘হ্যাঁ’ বলেছি।”

আরও পড়ুন

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

বাগদানের ঘোষণা দেওয়ার পর থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনবার্তায় ভাসছেন ধ্বনি-যশ। তাদের নতুন জীবনের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—গায়িকা সুকৃতি কাক্কর, আসিস কৌর, প্রকৃতি কাক্কর প্রমুখ।  

ধ্বনির হবু বর যশ একজন উদ্যোক্তা ও সৃজনশীল জগতের পরিচিত মুখ। ‘ওরাংওটাং’ নামে একটি ই-স্পোর্টস ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পাশাপাশি একজন আলোকচিত্রী হিসেবেও কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ধ্বনির সঙ্গে তোলা ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে।

২০১৭ সালে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমার ‘হামসফর’ গানটির অ্যাকোস্টিক সংস্করণের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন ধ্বনি। ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউ ইর্য়ক’ সিনেমায় ‘ইশতেহার’ গানটি গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। একই বছর গুরু রান্ধাওয়ার সঙ্গে ‘ইশারে তেরে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি। আমির খান-নোরা ফাতেহি অভিনীত ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে কণ্ঠ দেন এই শিল্পী।  

আরও পড়ুন

পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?

ধ্বনি ভানুশালি অভিনয়েও পা রেখেছেন। ২০২৪ সালে ‘কাহা শুরু কাহা খতম’ সিনেমা দিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে।

২০১৯ সালে ‘ভাস্তে’ গান কণ্ঠে তুলে ব্যাপক পরিচিতি লাভ করেন ধ্বনি। গানটি প্রকাশের পরই শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। তাছাড়াও ধ্বনির জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘লেজা রে’, ‘ইশারে তেরে’, ‘নয়ন’, ‘সাইকো সাইয়া’ প্রভৃতি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০