• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৮:২৪ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৬:০৮

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

২০ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তারা।

নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

আরও পড়ুন

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। তারা পেয়েছেন যথাক্রমে ২৬১ ও ২২৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ২২৬ ভোট, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাসেল ২৩১ ভোট এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আরও পড়ুন

বক্স অফিসে ঝড়! দঙ্গল-এর রেকর্ড ভাঙতে কত দূরে রামায়ণ?

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু। তিনি ১৯ ভোটের ব্যবধানে আমিনুর ইসলাম লিটনকে পরাজিত করেন। লিটন পেয়েছেন ২০৭ ভোট।

কার্যনির্বাহী সদস্যের নয়টি পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন- সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

আরও পড়ুন

জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত

শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫২৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়ার পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর নেতৃত্বাধীন দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আগামী ২ বছর বাচসাসের কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন

যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫