• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৪:২৪ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

কেন বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে?

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৮

কেন বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে?

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুতে কাজ হারানোর ভয়ে অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় ফিরিয়ে দিতে পারেননি অনেক প্রস্তাব। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই মানসিকতা। এখন নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী । তবে ক্যারিয়ারের এই পরিবর্তনের পেছনে রয়েছে মাতৃত্বের অভিজ্ঞতা, নিজের প্রতি নতুন উপলব্ধি এবং দীর্ঘ অভিনয়জীবনের নানা শিক্ষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই কিছু অজানা অধ্যায় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

‘বদলাপুর’, ‘অন্ধাধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’—বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন রাধিকা আপ্তে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে কাজ করেছেন নানা ধরনের গল্পে। সম্প্রতি নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’তে দেখা গেছে তাকে।

সাক্ষাৎকারে রাধিকা জানান, একসময় কোনো কাজ ফিরিয়ে দিলে সেটি সফল হওয়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস হতো। কিন্তু এখন সহজেই ‘না’ বলতে পারেন। তাঁর মতে, নিজের পক্ষে কথা বলা এবং প্রয়োজনের সময় প্রত্যাখ্যান করতে পারাই প্রকৃত শক্তি। মাতৃত্বও বদলে দিয়েছে তাঁর জীবনবোধ। সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যে কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তবে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগেছে প্রায় দুই বছর। এখন তাঁর উপলব্ধি, সব দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়।

আরও পড়ুন

মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে নজর কাড়লেন মাহি

অন্যদিকে, ‘আক্কা’ সিরিজে ক্ষমতা ও উত্তরাধিকারের লড়াইয়ে দুই নারীর সংঘাত তুলে ধরা হয়েছে। এই সিরিজের গল্পে রয়েছে গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই, সংঘাত ও সহিংসতা। বাস্তব জীবনে হিংসা অপছন্দ করেন রাধিকা। এমনকি পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বচ্ছন্দ নন। তবে তাঁর মতে, এই সিরিজে হিংসা কেবল দর্শককে চমকে দেওয়ার উপকরণ নয়, গল্পের প্রয়োজনেই এসেছে। রাধিকা বলেন, ‘এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সেই ক্ষমতা ও উত্তরাধিকার রক্ষা করতেই সংঘাতের জন্ম।’

সিরিজে নিজের চরিত্রটি নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী। রাধিকার ভাষায়, চরিত্রটি আকর্ষণীয় ও স্টাইলিশ। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪