• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৯:২৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

‘রামায়ণ’ ঘিরে বিতর্ক তুঙ্গে, ছবি বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২৮

‘রামায়ণ’ ঘিরে বিতর্ক তুঙ্গে, ছবি বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর। এবার ছবিটির প্রদর্শন বন্ধের দাবিতে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে গৌরবান্বিত করার পাশাপাশি মূল রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি তাদের।

বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, সিনেমা থেকে অহল্যা উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋষি-মুনিদের যজ্ঞ ও সাধনায় বাধা দেওয়া অসুরদের বিরুদ্ধে রামের লড়াইও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

সংগঠনটির দাবি, রাবণকে শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরে মূল কাহিনির চরিত্র ও ঘটনাপ্রবাহ বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে সিনেমাটির ছাড়পত্র বাতিল করে প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন

শাকিব খানের নায়িকা চূড়ান্ত, ‘মহব্বত’-এ থাকছেন কিনজা হাশমি

ভিডিও দেখতে ক্লিক করুন: ‘রামায়ণ’ ঘিরে বিতর্ক তুঙ্গে, ছবি বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

এদিকে, মুম্বাইয়ে বিক্ষোভ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটি সিনেমার আপত্তিকর দৃশ্য ও সংলাপ বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে ছবিটি পর্যালোচনার দাবি জানিয়েছে।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।

আরও পড়ুন

সুস্থ হওয়ার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা

দুই পর্বে নির্মিত সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ও প্রদর্শন বন্ধের দাবিকে ঘিরে সিনেমাটি নিয়ে বিতর্ক আরও কতটা বিস্তৃত হয়, সেটিই এখন দেখার বিষয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০