• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৩:১৭ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার

২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬

নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনয়শিল্পীদের জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলেও বাংলাদেশের কোনো শিল্পীকে নিয়ে এখনো এমন চলচ্চিত্র নির্মাণের নজির নেই। এবার নিজের বায়োপিক নির্মাণে আগ্রহ দেখালেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় রয়েছেন ববিতা। সেখান থেকেই নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা সংবাদ মাধ্যমে জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, বায়োপিকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে তুলে ধরতে হবে।

চিত্র নায়িকা ববিতা বলেন, ‘আমার জন্ম, পড়াশোনা, মা-বাবা ও পরিবার, চলচ্চিত্রে পথচলার শুরু এবং ববিতা হয়ে ওঠার পেছনের সংগ্রাম; সবকিছুই যেন নিখুঁতভাবে তুলে ধরা হয়। আন্তর্জাতিক অঙ্গনে আমার পদচারণ, অভিনয়ের প্রাপ্তি, সিনেমাকে ঘিরে সুখ-দুঃখ, আনন্দ-বেদনাসহ পুরো জীবনটাই পর্দায় দেখানো হোক।’

আরও পড়ুন

‘রামায়ণ’ ঘিরে বিতর্ক তুঙ্গে, ছবি বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

কেউ যদি সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবে বায়োপিকে অভিনয় করা যেতে পারে।’

অভিনেত্রীর ববিতা আরও জানান, এর আগে যেসব সিনেমা প্রযোজনা করেছেন তিনি, সবই নিজের পছন্দের গল্প নিয়ে। বায়োপিকটিও তার জীবনের একদম নিখুঁত বর্ণনা হতে হবে; নইলে হবে না।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮