• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৪৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!

বিনোদন ডেস্ক: সালমান খানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, টাইগার শ্রফের গাড়িতে গুলি, সাইফ আলী খান থেকে অমিতাভ বচ্চনকেও দেয়া হয়েছে প্রাণনাশের হুমকি। একের পর এক ঘটনায় বলিউডে বাড়ছে আতঙ্ক। এবার তার প্রভাব পড়ছে সিনেমার শুটিংয়েও। নিরাপত্তার কারণে কোথাও পিছিয়ে যাচ্ছে শুটিং, কোথাও বদলাতে হচ্ছে লোকেশন।

আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক মজুরিতে কাজ করা হাজারো কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরো বলিউডের শুটিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছে চলচ্চিত্রকর্মীদের সংগঠন।

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানিয়েছেন, নিরাপত্তার কারণে কয়েকটি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে শুটিংয়ের স্থান। 
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয় ও টেকনিশিয়ানরা। গত ২০ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশকে চিঠি দিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির বক্তব্য, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শুটিং সেট এবং সেখানে কর্মরত মানুষদের সুরক্ষাও জরুরি।

আরও পড়ুন

পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি

চিঠিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, পরিস্থিতির উন্নতি না হলে শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনটি বর্তমান পরিস্থিতির সঙ্গে নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের তুলনাও করেছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০