বিনোদন ডেস্ক: তারকাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং নতুন কিছু নয় । অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হলেও এতদিন নীরব থেকেছেন রাশমিকা মান্দানা। তবে এবার আর চুপ থাকতে রাজি নন এই দক্ষিণী অভিনেত্রী। বিশেষ করে তার পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে কী করবেন, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রয়োজনে হয়ে উঠবেন যোদ্ধা!
জানা গেছে, বিষয়টি গড়িয়েছে পুলিশের অভিযোগ পর্যন্তও। কিন্তু কেন পরিবারের বিষয়ে এতটা কঠোর রাশমিকা? সম্প্রতি ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাশমিকা জানান, নিজের অভিনয় কিংবা ব্যক্তিত্ব নিয়ে সমালোচনা মেনে নিলেও পরিবারের সদস্যদের নিয়ে নেতিবাচক মন্তব্য সহ্য করবেন না। কারণ, তার পরিবারের কেউই বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন।
অভিনেত্রীর ভাষায়, পরিবারকে আক্রমণ করলে তিনি পুরোপুরি যোদ্ধা হয়ে উঠবেন, আসন্ন সিনেমা ‘মাইসার চরিত্রের মতো। সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হওয়ার পর ট্রলিংয়ের শিকার হন তারা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available