• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি

২৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:২৩

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেন তারা।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান মিমি। ছবিতে নবদম্পতিকে আংটি হাতে দেখা গেছে। একটি ছবিতে বিয়ের নথিতে স্বাক্ষর করছেন সিদ্ধার্থ, অন্যটিতে আংটি পরানোর মুহূর্ত ধরা পড়েছে। তবে ছবিগুলোতে দুজনের মুখ স্পষ্টভাবে প্রকাশ করেননি অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে সাদা ও সোনালি রঙের সাজ বেছে নিয়েছিলেন মিমি ও সিদ্ধার্থ। মিমির পোশাকে ছিল সোনালি কারুকাজ। গয়নায় পান্না ও সোনালি রঙের সমন্বয়ও নজর কেড়েছে। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পায়জামা।

আরও পড়ুন

শহীদ মিনারে নেওয়া হচ্ছে মাতিয়া বানু শুকুর মরদেহ, জুমার পর জানাজা

সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তিনি চলচ্চিত্র অঙ্গনের কেউ নন। তবে তার পরিবারের সঙ্গে বাংলা টেলিভিশন জগতের যোগসূত্র রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন মিমি। অনুষ্ঠানের বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি। গাড়িতে ওঠার সময় হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সাংবাদিকদের জন্য মিষ্টিও পাঠান বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের কালিম্পংয়ে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আয়োজন করার কথা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। এ উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কলকাতায় টালিউডের বন্ধু ও পরিচিতজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন নিয়েও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ