• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৭:২৩ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা

২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:১২

এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা

বিনোদন ডেস্ক: কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেলকে ২০২৭ সালের এপ্রিলে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট করার ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

২৭ নভেম্বর শুক্রবার রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন নাঈম আশরাফ। ওটিলিয়ার আয়োজন শেষ হওয়ার পরপরই নতুন এই পরিকল্পনার কথা সামনে আসায় দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্ভাব্য সময় ও ভেন্যুর কথা বলা হলেও কনসার্টের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। টিকিটের দাম কত হবে কিংবা কবে থেকে বিক্রি শুরু হবে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

যে শর্তে সমকামী পুরুষকে বিয়ে করতে রাজি ক্লোয়ে কারদাশিয়ান

শাকিরার বাংলাদেশে আসার বিষয়টি তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সে কারণে আপাতত এটিকে আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পরিচিত মুখ শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছান তিনি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটিও বিভিন্ন দেশের দর্শক-শ্রোতাদের কাছে বেশ পরিচিত।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে এবং শাকিরার অংশগ্রহণ নিশ্চিত হলে ঢাকায় এটি বড় পরিসরের আন্তর্জাতিক কনসার্ট হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

হানিয়ার পোশাক নিয়ে আপত্তি, শুরু তুমুল বিতর্ক!

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:১২

মিরপুরে চলন্ত বাসে আগুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৪:২৩