• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৮:৫৪ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১০:০৯

বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুদূর নিউইয়র্কে মানবতার গান গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। ‘বাংলাদেশ, বাংলাদেশ’— গানের সুরে স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধুর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

২৯ নভেম্বর রোববার, ২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এই সংগীতশিল্পী।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। উপমহাদেশের কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেন জর্জ হ্যারিসনসহ বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীরা। সেখানে ‘বাংলাদেশ’ শিরোনামের গান পরিবেশন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের দুর্দশার কথা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন হ্যারিসন।

আরও পড়ুন

এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা

কনসার্ট থেকে সে সময় প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়। এই অর্থ বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। সংগীতের মাধ্যমে মানবিক সহায়তা সংগ্রহ ও বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে আয়োজনটি ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠন এবং মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।

১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জর্জ হ্যারিসন। বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। ব্যান্ডটির লিড গিটারিস্ট হলেও প্রতিটি অ্যালবামেই নিজের লেখা ও সুর করা একাধিক গান দিয়ে স্বতন্ত্র প্রতিভার পরিচয় দিয়েছেন হ্যারিসন।

আরও পড়ুন

যে শর্তে সমকামী পুরুষকে বিয়ে করতে রাজি ক্লোয়ে কারদাশিয়ান

বিটলসের হয়ে তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ইফ আই নিডেড সামওয়ান’, ‘ট্যাক্সম্যান’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘হিয়ার কামস দ্য সান’ ও ‘সামথিং’। ১৯৭০ সালে বিটলস ভেঙে যাওয়ার পরও একক শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা অটুট ছিল। পরবর্তী সময়ে প্রকাশিত তার বেশ কয়েকটি গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘মাই সুইট লর্ড’ (১৯৭০), ‘গিভ মি লাভ (গিভ মি পিস অন আর্থ)’ (১৯৭৩), ‘অল দোজ ইয়ার্স এগো’ (১৯৮১) এবং ‘গট মাই মাইন্ড সেট অন ইউ’ (১৯৮৭)।

গিটারবাদক হিসেবেও সংগীতবিশ্বে বিশেষ স্বীকৃতি পেয়েছেন হ্যারিসন। বিখ্যাত সাময়িকী রোলিং স্টোন-এর ‘সর্বকালের সেরা ১০০ গিটারিস্ট’ তালিকায় তার অবস্থান ১১তম। এ ছাড়া ‘দ্য বিটলস’-এর সদস্য হিসেবে ১৯৮৮ সালে এবং একক শিল্পী হিসেবে ২০০৪ সালে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হন তিনি।

২০০১ সালের ২৯ নভেম্বর ৫৮ বছর বয়সে মেটাস্ট্যাটিক নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জর্জ হ্যারিসন। সংগীতের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার মানবিক ভূমিকার জন্য এদেশের মানুষের কাছে  ‘অকৃত্রিম বন্ধু' হিসেবে স্মরণীয় হয়ে আছেন এই কিংবদন্তি শিল্পী।

আরও পড়ুন

হানিয়ার পোশাক নিয়ে আপত্তি, শুরু তুমুল বিতর্ক!

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭



সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯