• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৩:০৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ শিশু। ২৪ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু, সিলেটে ২ শিশু, চট্টগ্রামে ২ শিশু ও ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২২২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ শিশুতে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১