• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৯:১৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

থামছেই না মৃত্যু, হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩

থামছেই না মৃত্যু, হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩১৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ শিশু, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে ১ শিশু করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ শিশুতে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৯৫ শিশু হামে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে আজ (২৯ অক্টোবর) পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১ হাজার ৪৬৮ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬