• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩০:৫৩ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২

একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ শিশু। ৪ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ শিশু, সিলেটে ১ শিশু ও খুলনায় ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত (৪ নভেম্বর) মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৬৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৭ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৮ হাজার ৬৩৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯






বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫