• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৯:০২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৪ শিশু।

৪ নভেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৭৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ শিশু।

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।

গত ১৫ মার্চ থেকে আজ (৬ নভেম্বর) পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১০ হাজার ৯৮২ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ দুই হাজার ৩৯৪ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০