• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৪৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৮:০৩

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে ১ হাজার ৪৬৪ শিশু আক্রান্ত হয়েছে।

১১ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে ১ হাজার ২৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬