• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩১:০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

২১ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা।

আরও পড়ুন

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজকে (২১ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন)। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজকে (২১ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন

নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১