• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:০১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৯ শিশুর ‍মৃত্যু, গত দুই মাসে সর্বোচ্চ

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৭:৫৮

হাম উপসর্গে আরও ৯ শিশুর ‍মৃত্যু, গত দুই মাসে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশু মারা গেছে। যা গত ২ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

২২ নভেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৯ শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪, চট্টগ্রামে ৩ এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছে।

আরও পড়ুন

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশু মারা গিয়েছিল।

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো ১ হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ শিশু। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ শিশু আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ শিশু শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ শিশু। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮