ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২৪ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৪১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ৫৮ জন ও সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৪ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে ডেঙ্গুতে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available