• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:০৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। ২৮ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ২৭ দিনে মারা গেছেন ১১২ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭০৮ জনে।

আরও পড়ুন

একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ৪২৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯



পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০