• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৮:৪৬ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:১২

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

অনলাইন ডেস্ক: দীর্ঘ অপেক্ষা পর সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার (৩১ অক্টোবর)।

২৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে আগামীকাল সকাল ৮ টা ০৫ মিনিটে মরদেহসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পাঁচ প্রবাসী হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

এর আগে, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান। তাঁদের মধ্যে ১২ জনই ছিলেন নওগাঁ জেলার বাসিন্দা। গত ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হলেও আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণ জটিলতায় বাকি পাঁচজনের মরদেহ সৌদির হিমঘরে পড়ে ছিল।

আরও পড়ুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশির পরিচয় জানা গেছে

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২০





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫১:৫৬

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:১২


ওজন কমানোর ৫ পানীয়
ওজন কমানোর ৫ পানীয়
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৪:১৭