• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৯:৫৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২০:০৮

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। ৭ নভেম্বর শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সবার বাড়ি চট্টগ্রাম অঞ্চলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত ৭ জনই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া একই দুর্ঘটনায় কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে

এছাড়া মক্কায় কর্মরত কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

একই পরিবারের একাধিক সদস্যসহ ৭ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তবে দুর্ঘটনার কারণ, সময় ও স্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৯





দুবলার চরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
দুবলার চরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:৫৪