• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০৫:৩১ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

২২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৩:২৪

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিকে, একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

অন্যদিকে, হুতি বাহিনীর হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন

যন্তর মন্তরে বিক্ষোভ না করার শর্তে মুক্তি পেলেন সিজেপির দুই নেতা

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২১ অক্টোবর বুধবার সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও হতাহতের তথ্য জানায়। সংস্থাটি জানায়, আহতদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও অন্যদের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোনটি প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুজন নিহত হন।

হুতি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরগুলোতে হামলার ঘটনা ঘটছে।

আরও পড়ুন

হুতিদের হামলার আশঙ্কা, কূটনীতিকদের সৌদি ছাড়তে নির্দেশ যুক্তরাষ্ট্রের

এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন।

এর এক দিন আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, সৌদি আরবে হুতিদের হামলার আশঙ্কায় বুধবার দেশটিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন

আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ পরিস্থিতিতে বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ