অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া, যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ। সূত্র: রয়া নিউজ
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available