• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৫:৫৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

নাগরিকদের ৭২ ঘণ্টার জন্য খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৮:৫৬

নাগরিকদের ৭২ ঘণ্টার জন্য খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংকট, তীব্র গরম, খরা ও দাবানলের অভিজ্ঞতার পর ২৩ অক্টোবর শুক্রবার এ পরামর্শ দেওয়া হয়। খবর রয়টার্সের।

বুধবার পিএইচপি প্রোগ্রামের একটি নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়েছে। ওই ত্রুটির কারণে কিছু অনলাইন সেবা বন্ধ হয়ে যায়। পাশাপাশি শুরু হয় লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সাইবার নিরাপত্তা সংকট হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের বোতলজাত পানি এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ ২৪ অক্টোবর: ৮১ বছর পেরিয়ে ৮২তম বছরে জাতিসংঘ

দাবানল মোকাবিলায় সরকারের উদ্যোগ নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অতীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যকে প্রায়ই পিছিয়ে থেকে কাজ করতে হয়েছে। এখন থেকে আরও আগাম প্রস্তুতি নিতে হবে। এদিকে দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাসহ নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা সহজ হওয়ায় এ ধরনের সাইবার হামলার ঘটনা আরও বাড়তে পারে। শত্রুভাবাপন্ন রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধী চক্র ও জলবায়ু পরিবর্তন থেকেও ঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তাঁর জীবদ্দশায় যুক্তরাজ্য বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে।

আরও পড়ুন

চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন দূত

গত বছর ইউরোপীয় কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের খাবার, পানি, নগদ অর্থ ও বিদ্যুৎচালিত যন্ত্র চার্জ দেওয়ার জন্য বহনযোগ্য ব্যাটারিসহ ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭





ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১