• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৩:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদির তিন বিমানবন্দর ও তেল স্থাপনায় ভয়াবহ হামলার দাবি হুথিদের

২৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৩:৪৫

সৌদির তিন বিমানবন্দর ও তেল স্থাপনায় ভয়াবহ হামলার দাবি হুথিদের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একাধিক কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় গত ২৪ ঘণ্টায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

২৪ অক্টোবর শনিবার গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের চালানো এসব হামলায় সৌদির তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, দুটি প্রধান তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন এবং একটি সামরিক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র প্রসেসর ইয়াহিয়া সারে এক ভিডিও বার্তায় দাবি করেন, সৌদি রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পর পর দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় প্রধান শহর দাম্মাম ও দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরেও সফলভাবে অভিযান পরিচালনা করেছে তাদের দল। দক্ষিণাঞ্চলের কৌশলগত খামিস মুশাইত বিমানঘাঁটিতেও একই সময়ে হামলা চালানো হয়।

আরও পড়ুন

ফ্রান্সে কঠোর পুলিশি পাহাড়ায় লাখো মানুষের বিক্ষোভ, গ্রেফতার প্রায় এক হাজার

সামরিক মুখপাত্র আরও জানান, সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং পূর্ব-পশ্চিম সংযোগকারী প্রধান তেল পাইপলাইন লক্ষ্য করেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার ফলে ঠিক কী পরিমাণ প্রাণহানি বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে হুথিদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
২৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:১৯





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১



ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫:৩২