• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:০৫:২৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৫৪

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে লক্ষ্য করে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের উপকূলীয় এলাকা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে গত মাসে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। ২০২২ সাল থেকে ওই যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর ছিল।

নতুন করে সংঘাত বাড়ায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি এবং লোহিত সাগরকেন্দ্রিক নৌ-বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০