আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ব্যবহার করতে আগ্রহী জাপান।
এবিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, টোকিওর সাথে নয়াদিল্লির অত্যন্ত শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব রয়েছে এবং বিদ্যমান উদ্যোগগুলোকে প্রসারিত করতে দুই দেশ যৌথভাবে কাজ করছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশগ্রহণ এবং বিনিয়োগকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি।
২৮ অক্টোবর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সহযোগিতা ও কৌশলগত সংযোগ আরও সুদৃঢ় করতে বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ব্যবহার করতে আগ্রহী জাপান। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, টোকিওর সাথে নয়াদিল্লির অত্যন্ত শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব রয়েছে এবং বিদ্যমান উদ্যোগগুলোকে প্রসারিত করতে দুই দেশ যৌথভাবে কাজ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, হ্যাঁ, জাপানের সাথে আমাদের দৃঢ় অংশীদারত্ব রয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং জাপানকে অন্তর্ভুক্ত করে আমাদের বেশ কিছু যৌথ উদ্যোগও চালু রয়েছে এবং এই কৌশলগত সংযোগগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, উভয় দেশের মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরির সুবিধার্থে উত্তর-পূর্ব ভারতের স্থানীয় বাসিন্দাদের জাপানি ভাষা শেখার ক্ষেত্রেও উৎসাহিত করছে ভারত সরকার।
তিনি আরও বলেন, ভারত-জাপান অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বের পরিধি দিন দিন বাড়ছে এবং এই বিস্তৃত কাঠামোর অধীনেই ভারতের পুরো উত্তর-পূর্বাঞ্চল বিশেষ গুরুত্ব ও প্রাধান্য পাচ্ছে।
নয়াদিল্লির এই আনুষ্ঠানিক বক্তব্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে জাপানের আগ্রহের প্রতি স্পষ্ট ও প্রকাশ্য সমর্থনের বড় সংকেত।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available