• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১০:৪৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনের পেট্রল পাম্পে সৌদির হামলায় নিহত ১২, আহত ১০

২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩:১৩

ইয়েমেনের পেট্রল পাম্পে সৌদির হামলায় নিহত ১২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যমটি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানান, হুতিরা এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কয়েক দিনের মধ্যে এটি বিমানবন্দরে ষষ্ঠ হামলা। এতে বেসামরিক মানুষ আহত হওয়ার পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা।

আরও পড়ুন

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান

অন্যদিকে, ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও অবকাঠামোকে লক্ষ্য করে ৭ শতাধিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব হামলায় মাঠপর্যায়ের প্রায় ২৪০ জন হুতি কমান্ডার নিহত হওয়ার দাবি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭