• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৯:২০ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৯:৪২

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে ৩০ অক্টোবর শুক্রবার আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফের (আ.) সমাধিস্থলে অভিযান চালায় তারা।

আরও পড়ুন

ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

শহরটির কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছ করার অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল?

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২০





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫১:৫৬

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:১২


ওজন কমানোর ৫ পানীয়
ওজন কমানোর ৫ পানীয়
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৪:১৭