• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৪২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৭

ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

আন্তার্জাতিক ডেস্ক: ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরিতে মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের পর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়িয়ে ৩ করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, অগ্ন্যুৎপাতের সময় মায়ন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৩ হাজার মিটার (৯ হাজার ৮৪২ ফুট) উচ্চতায় ঘন ছাই ও ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। মাঝারি বাতাসের কারণে ছাইয়ের মেঘ পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে।

আরও পড়ুন

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

এতে আলবে প্রদেশের দারাগা, গুইনোবাতানসহ আশপাশের পৌর এলাকাগুলোতে ছাই পড়ার আশঙ্কা রয়েছে।

আগ্নেয়গিরিতে ভূমিকম্পের মাত্রা ও সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে বাষ্প ও ছাই নির্গমনের মতো পরিস্থিতিতে সতর্কতা স্তর ৩ জারি করা হয়।

সংস্থাটি আরও বলেছে, মায়ন আগ্নেয়গিরি নতুন করে ম্যাগমা-নির্গমনজনিত অগ্ন্যুৎপাতের পর্যায়ে প্রবেশ করেছে। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে লাভা প্রবাহের আশঙ্কা বেড়েছে। এ ছাড়া লাভা প্রবাহ, পাথর ধসে পড়া এবং অন্যান্য আগ্নেয়গিরিজনিত বিপদের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল?

মায়ন আগ্নেয়গিরি ফিলিপাইনের বিকোল অঞ্চলের আলবে প্রদেশে অবস্থিত। এটি দেশটির অন্যতম সক্রিয় স্তরীভূত আগ্নেয়গিরি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯





রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:২১

একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২০