• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৩:১২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৬:০৬

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 'বাইন্যান্স'-এর নিরাপত্তা লঙ্ঘনের পেছনে কারা জড়িত, যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩০ অক্টোবর শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হ্যাকিংয়ে উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা নিশ্চিতভাবে এখনও জানি না। আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি। তবে তারা (বাইন্যান্স) জানিয়েছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।

আরও পড়ুন

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

তহবিল ফেরত আনা সম্ভব হবে কি না জানতে চাইলে ট্রাম্প নিজের শঙ্কার কথা প্রকাশ করে বলেন, "তারা বলছে তারা টাকাটা ফেরত নিয়ে আসবে এবং এর নিশ্চয়তা দিচ্ছে বা এ জাতীয় কিছু। তবে পুরনো দিনের সেই চেকের কথা তো জানেন, যখন চেকে সই করে সরাসরি ব্যাংকে ক্যাশ করা হতো। আর এখনকার ডিজিটাল মাধ্যমের মানুষগুলো সম্পূর্ণ আলাদা, একবার হারিয়ে গেলে সেই টাকা আর কখনোই দেখা যায় না। তাই আমার বরাবরই মনে হয়েছে এটি কিছুটা বিপজ্জনক।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন ইন্টেলিজেন্স ফার্ম 'টিআরএম ল্যাবস' (TRM Labs) দাবি করেছে, এই হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার একটি সাইবার ইউনিট জড়িত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই বিশাল সাইবার হামলায় বাইন্যান্সের ৬০০ কোটি (৬.৩ বিলিয়ন) ডলারেরও বেশি মূল্যের ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাইবার হামলায় অর্থ হারালেও গ্রাহকদের শতভাগ ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বাইন্যান্স কর্তৃপক্ষ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪