• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৭:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

১৮ তলা থেকে পড়ে মা ও ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০০:৪৭

১৮ তলা থেকে পড়ে মা ও ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
একতা ভাঙড়ে (৩৩) । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের ১৮ তলা থেকে পড়ে এক নারী ও তার ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক দাবি, মা ও ছেলে আত্মহত্যা করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, নিহত নারীর নাম একতা ভাঙড়ে (৩৩) এবং তার ছেলের নাম মাধব ভাঙড়ে (৬)। তারা পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের থেরগাঁও ওয়াকাড এলাকার অভিজাত আবাসিক কমপ্লেক্স সিগনেচার পার্কে বসবাস করতেন। গত দুই বছর ধরে স্বামী মনোজ ভাঙড়ে (৩৫) ও ছেলেকে নিয়ে ওই আবাসিক কমপ্লেক্সে থাকছিলেন একতা।

পরিবারটি মূলত ভবনটির সপ্তম তলায় বসবাস করত। মনোজ ভাঙড়ে ইয়েরওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো তিনি কাজে চলে যান। সে সময় বাসায় ছিলেন একতা ও মাধব।

আরও পড়ুন

ইরানের আরও দুই পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের একটি ডাক্ট থেকে বিকট শব্দ শুনে আবাসিক এলাকার বাসিন্দারা নিচে ছুটে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় একতা ও মাধবকে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াকাদ থানার পুলিশ।

পুলিশের পরীক্ষা করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে একতা তার ছেলেকে নিয়ে লিফটে করে ভবনের ১৮ তলায় উঠেছিলেন। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। নিহত মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এবং তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে এটি আত্মহত্যা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:৫১