• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৬:৫৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

নেপালে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:৫৯

নেপালে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলের সোলুখুম্বুতে অবতরণের সময় ২টি হেলিকপ্টারের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। ৩ নভেম্বর মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের একটি হেলিপোর্টে দুর্ঘটনাটি ঘটে।

জেলা পুলিশের কর্মকর্তা নবীন রাজা বুধাথোকির বরাতে এএফপি জানিয়েছে, নিহত ব্যক্তি একজন বিদেশি নাগরিক। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারতীয়। আহত ব্যক্তি নিউজিল্যান্ডের নাগরিক।

হেলিকপ্টার ২টি পরিচালনা করছিল ফিশটেল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেল এয়ার জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ডাইনেস্টি এয়ারের হেলিকপ্টারটিতে পণ্যসামগ্রী ছিল।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অবতরণের আগে হেলিকপ্টার ২টির পাখার সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২